09 September 2021

Photoshop - 01 (Introduction)

 

এডবি ফটোশপ একটি শক্তিশালি গ্রাফিক্স সফটওয়্যার। 

 রাস্টার ইমেজ তৈরির বিখ্যাত সফটওয়্যার। 

অ্যাডোবি ফটোশপ (ইংরেজি: Adobe Photoshop) একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। এই সফটওয়্যারটির ১৩ তম সংস্করণ (ফটোশপ সিএস ৬) প্রকাশিত হয়েছে। থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন।

ইতিহাস

সময়টা ১৯৮৭ সাল। তখন থমাস নল একজন পিএইচডি এর ছাত্র। তিনি Macintosh Plus এর জন্য একটি গ্রাফিক এপ্লিকেশন ডেভলপ করেন।[৮] এই এপ্লিকেশনটি এক কালারের পর্দায় সাদা-কালো ছবি শো করতে ব্যবহার হত। নল এটির নাম দিয়েছিলেন Display. মূলত এই display এপ্লিকেশনটিকে Father of photoshop বলা যায়।[৮]


জন নল, ফটোশপের সহ উদ্ভাবক

থমাস নল এর ভাই জন নল প্রোগ্রামটি দেখলেন। জন নল ফটোর প্রতি অতিমাত্রায় আগ্রহী ছিলেন। জন তার ভাই থমাস কে একটি ফটো এডিটিং প্রোগ্রাম বানানোর জন্য রাজি করালেন। তখন থমাস নল তার চলমান শিক্ষা জীবন থেকে ৬ মাসের বিরতি নিয়ে তৈরি করেন ফটো এডিটিং প্রোগ্রাম যেটির নাম দিতে চেয়েছিলেন Image pro.[৮] কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে সে নামের বদলে আমরা পেয়ে যাই ফটোশপের প্রথম ভার্সন ফটোশপ ০.৭।[৮] ১৯৮৮ সালে এডোবি ফটোশপ প্রগ্রামটি ক্রয় করে বাজারজাত করতে রাজি হয়।[৮]

বৈশিষ্ট্য

প্রাথমিক ভাবে ফটোশপ তৈরি হয়েছিল কেবলমাত্র ছাপার কাজে ব্যবহার করা হবে এমন ছবি সম্পাদনা করার জন্য। কিন্তু ইন্টারনেট বিস্তারের সাথে সাথে ফটোশপ ব্যাপকভাবে ইন্টারনেটের ছবি সম্পাদনা করার কাজে ব্যবহৃত হচ্ছে । ফটোশপের একটি সহকারী সফটওয়্যার অ্যাডোবি ইমেজরেডি দেওয়া হয়েছে যাতে ইন্টারনেট সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আছে। ফটোশপের ছবি আঁকার তুলিগুলি এত উচ্চমানের যে বহু শিল্পী ডিজিটাল পেনের ( একরকম পেন যার সাহায্যে কম্পিউটারে ছবি আঁকা সম্ভব, একে পেন ট্যাবলেটও বলে ) সাহায্যে ফটোশপে ছবি আঁকেন।

ফটোশপের সঙ্গে অন্যান্য অ্যাডোবি সফটওয়্যার গুলির খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে। ফটোশপের সাধারণ ফরম্যাট পিএসডি কোন অসুবিধা ছাড়াই অ্যাডোবি ইলস্ট্রেটরঅ্যাডোবি প্রিমিয়ারঅ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি এনকোর ডিভিডি তে নেওয়া যায়। বর্তমানে অ্যাডোবি সিস্টেমস ফ্ল্যাশ এবং ড্রিমউইভারের মত অপর দুই প্রবল জনপ্রিয় সফটওয়্যারের মালিক ম্যাক্রোমিডিয়াকে কিনে নেবার পরে ধারণা করা হচ্ছে যে ম্যাক্রমিডিয়ার বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যারগুলির সাথে ফটোশপের সম্পর্ক আরো মজবুত হবে। ফটোশপের সংস্করন ফটোশপ সিএস৩ থেকে ‘অ্যাডোবি ক্যামেরা র’ বলে একটি প্লাগ ইন দেওয়া হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ক্যামেরার র (Raw) ফাইল ফরম্যাট সহজেই ফটোশপে নেওয়া যাবে।

ফটোশপ পরিবার

ফটোশপ পরিবারে সাতটি আলাদা আলাদা সফটওয়্যার আছে । এগুলি হল

  • ফটোশপ সিএস ৫
  • ফটোশপ সিএস ৫ এক্সটেন্ডেড
  • ফটোশপ এলিমেন্টস ৬.০ ম্যাকিনটোশের জন্য
  • ফটোশপ এলিমেন্টস ৬.০ উইনডোজের জন্য
  • ফটোশপ এলিমেন্টস ৬.০ এবং অ্যাডোবি প্রিমিয়ার এলিমেন্টস ৪.০
  • ফটোশপ এক্সপ্রেস বিটা
  • ফটোশপ লাইটরুম ২
  • ফটোশপ সিএস সিক্স
  • ফটোশপ সিসি বা ক্রিয়েটিভ ক্লাউড (এর বিভিন্ন ভার্সন রয়েছে)

ফটোশপ এর বিভিন্ন সংস্করন


অ্যাডোবি ফটোশপ সিসি ২০১৫.৫ প্রকাশের স্ক্রিনশট।

ফটোশপ ১.০

সেপ্টেম্বর ১৯৮৯ অ্যাডোবি কর্পোরেশন ফটোশপ প্রোগ্রামটি কিনে নেওয়ার পর এর ফিচার এ ব্যাপক পরিবর্তন আসে। ১ ফেব্রুয়ারি ১৯৯০ ডিজিটাল কালার এডিটিং ও ইমেজ রিটাচিং সহ ফটোশপ ১.০ ভার্সন রিলিজ হয়। SciTex এর মত উচ্চমানের ফ্ল্যাটফরমে ব্যবহারের জন্য এটি চালু হয় এবং সাধারণ মানের একটি ফটো রিটাচিং এর জন্য ৩০০ ডলার ব্যয় করতে হত তখন।

ফটোশপ ২.০

জুন ১, ১৯৯০ আরো কিছু নতুন ফিচার যুক্ত করে ফটোশপ ভার্সন ২.০ রিলিজ করে। এই ভার্সনে যুক্ত করা হয় adding Paths, CMYK color and the Pen tool এর মত গুরুত্বপূর্ন ফিচারগুলো।

ফটোশপ ২.৫

১৯৯০ সালের নভেম্বর মাসে সর্বপ্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালানোর উপযোগী করে ফটোশপ ২.৫ রিলিজ করা হয়। এই ভার্সনেই ফটোশপে প্যালেট যুক্ত করা হয়।

ফটোশপ ৩.০

১৯৯৪ সালে ফটোশপ ৩.০ রিলিজ হয়। এই ভার্সনে ফটোশপের লেয়ার প্যানেল যুক্ত করা হয়। এই লেয়ার যুক্ত হওয়ার ফলে ডিজাইনারদের কাজ অনেক সহজ হয়ে যায়। অনেক জটিল বিষয় সহজ হয়ে যায়। থমাস নল ও তার সসহকর্মী ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রমে সেই নব্বই দশকেই কম্পিউটারে ফটো সম্পাদনা প্রবেশ করে নতুন যুগে।

ফটোশপ ৪.০

প্রায় দুই বছর পর ফটোশপের পরবর্তী ভার্সন ফটোশপ ৪.০ রিলিজ হয়। এই ভার্সনে যুক্ত করা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার ও ম্যাক্রো ফিচার দুটি। এছাড়াও ফটোশপের user interface যুক্ত করা হয় এই ভার্সনে।

ফটোশপ ৫.০

১ মে ১৯৯৮ ফটোশপের ভার্সন ৫.০ রিলিজ করা হয়। Editing type, Undo command, History panel, Magnetic lasso tool প্রভৃতি ফিচার চালু করা হয় এই ভার্সনে। ইমেজ এডিটিং এ কিছু বিষয় কত সহজ হয়ে গিয়েছে এই ভার্সনটি রিলিজ হওয়ার পর। এরপর মাত্র ১ বছর পর ফটোশপ ৫.৫ রিলিজ করা হয়। এই ভার্সনে Save for web ফিচারটি যুক্ত করা হয়। আর এর সাথে সাথে PNG ফরমেট এ ইমেজ এক্সপোর্ট করার ব্যবস্থাও পেয়ে যায়।

ফটোশপ ৬.০

বিংশ শতাব্দীর একেবারে শেষপ্রান্তে ফটোশপ ৬.০ রিলিজ হয়। ভেক্টর শেপ, টাইপ টুল, ব্লেনডিং অপশান প্রভৃতি ফিচার যুক্ত করা হয় এই ভার্সনে। এই ভার্সনে টাইপ টুল হয়েছে আরও সহজ। চোখ ধাধাঁনো এফেক্ট দেওয়ার জন্য ব্লেনডিং মোড এই ভার্সনেই পরিপূর্নতা পায়।

ফটোশপ ৭.০

ফটোশপ ৬.০ রিলিজ হওয়ার ঠিক ২ বছর পর এ যাবত কালের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ভার্সন ফটোশপ ৭.০ রিলিজ হয়। খুব সহজে ফাইল ও ফোল্ডার ব্রাউজ করার জন্য ফাইল ব্রাউজার, ব্রাশ ও প্যাচ টুল যুক্ত হয় এই ভার্সনেই। ফটোশপের পূর্ন রুপ বলতে আমরা এই ভার্সনকেই বুঝি। আজও অনেক বড় বড় বিখ্যাত ডিজাইনারগন ফটোশপ ৭.০ এ কাজ করেন।[৯][১০]

ফটোশপ ‍ক্রিয়েটিভ স্টুডিও (সিএস ৮.০)

যেহেতু ফটোশপের ডেভলপমেন্ট একটি চলমান প্রক্রিয়া হিসেবে চলছে। ডেভেলপারগন অক্লান্ত পরিশ্রম করছে নিত্যনতুন ফিচার যোগ করার কাজে। ২০০৩ সালে ডিজাইনারদের প্রয়োজনীয় সবকিছু, গ্রাফিক ডিজাইনে লে-আউট ফিচার, ফটোগ্রাফির সবকিছু যুক্ত করে ফটোশপ রিলিজ করে ফটোশপ ৮.০ (সিএস)। Script, language, grouping of layer প্রভৃতি ফিচার যুক্ত করা হয় এতে। যা কিনা এই প্রোগ্রামটির অন্য এক উচ্চতায় নিয়ে যায়।[১১]

ফটোশপ সিএস ২

২০০৫ সালে ফটোশপ সিএস ২ ভার্সন রিলিজ হয়। Red-eye removal tool, Vanishing point tool, Smart object এর মত ফিচার নিয়ে আসে এই ভার্সনে যার সাহায্যে ফটোশপের এডিটিং হয়ে উঠে কোন ধরনের Quality লস করা ছাড়াই। ।[১২]

ফটোশপ সিএস ৩.০

২০০৭ সালে ফটোশপ সিএস ৩.০ রিলিজ হওয়ার পর এই সফটাও্য়্যারে আমরা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাই। টুলস এ ব্যাপক পরিবর্তন আসে। এর নেভিগেশান প্রক্রিয়া ফটোশপে কাজ করাকে আর দ্রুততর করে তোলে। ক্যামেরা র ও কুইক সিলেকশান টুলের মত চমতকার বিষয়গুলো যুক্ত হয় এই ভার্সনে।[১৩]

ফটোশপ সিএস ৪

২০০৮ সালে ফটোশপের নতুন ভার্সন সিএস ৪ আসে। পেনিং(Panning), জুমিং(Zooming), মাস্কিং(Masking), অ্যাডজাস্টমেন্ট প্যানেল(Adjustment panel) ফিচারগুলোকে আধুনিক করে ডিজাইনার কাজকে আরও দ্রুতগতির ও আর চমকপ্রদ করার বিভিন্ন কমান্ড আসে এই ভার্সনে।[১৪]

ফটোশপ সিএস ৫

২০১০ সালে ফটোশপ সিএস ৫ রিলিজ হয়। এই ভার্সনে যুক্ত হয় Puppet Warp Tool, Bristle tips, Mixer Brush and Automatic Lens correction প্রভৃতি ফিচারগুলো। মাস্কিং ফিচারটিকে আরও আধুনিক করা হয় এই ভার্সনে।[১৫]

ফটোশপ সিএস ৬

মে ৭, ২০১২ বহুল প্রতিক্ষিত ফটোশপ সিএস ৬ রিলিজ হয়। এই ভার্সনে সম্পূর্ন নতুন একটি ইউজার ইন্টারফেস আমরা পেলাম। যাতে নিজেদের সুবিধা মত কালার এডজাস্ট করা সম্ভব। Auto saving, patch tool, move tool, blur gallery,vector shape with dash and dotted stroke প্রভৃতি নতুনভাবে সংযোজন করা হয়েছে। অর্থাৎ ফটোশপকে পরিপূর্ন করার যা প্রয়োজন সবই করা হয়েছে এই ভার্সনে। ভিডিও, এনিমেশন তৈরি করা অনেক সহজ হয়েছে এই ভার্সন আসার পর।[১৬]

ফটোশপ Creative Cloud (সিসি)

ফটোশপের সর্বাধুনিক সংস্করণ ফটোশপ ক্রিয়েটিভ ক্লাউড, Photoshop creative cloud (CC).[১৭] যা মূলত সফটওয়্যার পাইরেসি কমানোর লক্ষ্যে রিলিজ হয়েছে। এতে করে অ্যাডোবি কোম্পানি তাদের খরচটা কমাতে পারে।[১৮] যে কারণে তারা ব্যবহারকারীদের জন্য কিছু অর্থ এর বিনিময়ে এটি অ্যাডোবি থেকে ব্যবহার করার সুযোগ/সেবাটি রেখেছে। Smart sharpen ও Camera sharp reduction এর মত অবিশ্বাস্য কিছু ফিচার যোগ করা হয়েছে এই ভার্সনে।[১৯]


প্রতিযোগিতা

ফটোশপ অত্যন্ত সফল হলেও এরও বেশ কিছু প্রতিদ্বন্দ্ব্ব্বী আছ। যাদের দাম ফটোশপের থেকে বেশ কম। যেমন ম্যাক্রোমিডিয়া ফায়ারওয়ার্কসকোরেল ফটো পেন্টকোরেল পেন্ট শপ প্রো এবং আলায়েড (Ulead) ফটো ইমপ্যাক্ট। বহু শিল্পী ছবি আঁকার ক্ষেত্রে ফটোশপের থেকে কোরেল পেন্টার পছন্দ করেন বেশি। এছাড়া রয়েছে বেশ কিছু ওপেন সোর্স এবং বিনামূল্যের সফটওয়্যার, তাদের মধ্যে জেনইউ লাইসেন্সধারী গিম্প বা জেনইউ ইমেজ ম্যানিপুলেশান প্রোগ্রাম প্রধানতম। এইসব সফটওয়্যারের সঙ্গে লড়াই করবার জন্য অ্যাডোবি বাজারের ছেড়েছে ফটোশপ এলিমেন্টস নামের একটি সফটওয়্যার যেটিতে কিছু বৈশিষ্ট্য কম থাকলেও দামে অনেক সস্তা। PS 


Class NumberSubjectCLASS CONTENTPRACTICAL
Class - 01Adobe IllustratorInterface + Operating System + Application SoftwareIntroduction

[1] What is Operating System ?
Answer: An operating system (OS) is system software that manages computer hardware, software resources, and provides common services for computer programs. (Windows, Linux, MAC) 

[2] What is your Computer System ? How can you know about your operating system?
Answer: 4 GB Ram , Processor : 2 Core 

[3] What is the best Graphics Design Software?
Answer: Illustrator and Photoshop

[4] How can we manage the software ?
Answer: Shop, Pen Drive, Google Download 

[5] How can install the sofware ?
Answer: At first Switch off the Internet and Disable the Windows Security. Double Click করে সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে।
 
[6] What is the software interface ?
Answer: কোন সফটওয়্যার ওপেন হবার সাথে সাথে প্রথমেই যে লুক আসবে সেটাকে হোম পেজ বা ইন্টারফেস বলা হয়। 
[৭] মেনুবার কাকে বলে ? সবমেনু কাকে বলে ?
উত্তরঃ সফটওয়্যার - এর উপরে যে বার থাকে তাকে মেনুবার বলে। ইলাসট্রেটরে ৯টি মেনু আছে।  এছাড়া প্রতিটি মেনুর মধ্যে একাধিক সাবমেনু আছে। 
[৮] Create New এর কাজ কি ? কি কি পদ্ধতিতে উক্ত অপশনটি কাজ করা যায় ?
উত্তরঃ কীবোডের সাহায্যে - Ctrl + N 
           মাউসের সাহায্যে - ফাইল এ গিয়ে নিউ তে ক্লিক করতে হবে। 
[9] কাগজের সাইজ বা প্রিন্ট এর সাইজ কিভাবে ঠিক করতে হয় ?
উত্তরঃ প্রথমেই নতুন ফাইল নিয়ে ঠিক করে নিবো। তবে প্রয়োজনে আমরা সাইজ যে কোন সময় পরিবতন করতে পারবো। 
[১০] কালার মোড কাকে বলে এবং কত প্রকার ও কি কি ?
উত্তরঃ CMYK = Cyme, Megento, Yellow, Black (Print) 
           RGB = Red Green Blue (Online) 


No comments:

Post a Comment