অ্যাডোবি ইলাস্ট্রেটর টুইল টুল এর ব্যবহার – Adobe Illustrator 27
আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে Twirl টুল ব্যবহার করে যেকোন ধরনের অবজেক্টকে পরিবর্তন করতে পারি । Twirl শব্দের অর্থ আবর্তন । ইলাস্ট্রেটরে অবজেক্ট সিলেক্ট করার পর Twirl Tool এর সাহায্যে সেই অবজেক্টের কোনা বা ধার গুলোতে ক্লিক করলে অবজেক্টি পরিবর্তন হবে এবং আপনার মনের মতো করে ঢেউ এর আকার দিতে পারবেন । চলুন অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে Twirl Tool ব্যবহার করতে হয় তা জেনে নেই ।
আমরা আগের পোস্টে ওয়াইড টুল এবং র্যাপ টুল এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি ।
Twirl Tool সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের একটি সেপ লাগবে । শুরুতেই ক্যানভাসের উপর একটি শেপ তৈরি করে নিন । আমার ক্ষেত্রে নিচের শেপ ব্যবহার করে আলোচনা করবো । এটি একটি রেকটাঙ্গল সেপ । তো শুরুতেই টুলবার থেকে শেপ টুল এর অধিন থেকে রেকটাঙ্গল টুল টি সিরেক্ট করে নিন ।
এবার ক্যানভাস এ ক্লিক করে একটু ড্রাগ করুন, দেখবেন রেক্টাঙ্গল কিংবা আপনার নেয়া সেপ টুল অনুসারে সেপ তৈরি হয়ে যাবে । নিচের ছবিতে দেখুন …
রেকটাঙ্গল তৈরি করা হয়ে গেলে আমরা এবার সেটাতে টুয়েল টুল ব্যবহার করে এর কোনা গুলোর কিংবা ধার গুলোর কিছুটা পরিবর্তন আনবো । তো এবার চলুন দেখে নেয়া যাক Twirl tool এর ব্যবহার ।
ইলাস্ট্রেটর টুয়েল টুল – Illustrator Twirl Tool
এবার অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলবক্স থেকে Twirl Tool সিলেক্ট করুন । ঠিক নিচের ছবির মতো,এবার Twirl Tool সিলেক্ট থাকা অবস্থায় উপরের শেপে উপর ক্লিক করে ধরে থাকুন । দেখবেন শেপটি পরিবর্তন হতে থাকবে ।
Twirl Tool টি নেবার পর আমরা এবার অবজেক্ট বা যে রেক্টাঙ্গল টি নিয়েছি, সেটির পরিবর্তন করবো কিছুটা । পরিবর্তন গুলো সেপ টির সাইড গুলোতে কাজ করে । নিচের ছোট্ট ভিডিও টিতে দেখুন কিভাবে এটি কাজ করে ।
উপরের ছবিতে দেখুন । সেখানে টুইল ব্যবহার করার ফলে বিভিন্য অংশ গুলো ঘুরে গেছে । তবে আপনি মাউচ এ যতক্ষন চেপে রাখবেন, ততটা ঘুরবে সেপটির সেই অংশ । মানে যেই কোনা গুলোতে আপনি ক্লিক করছেন, সেই অংশে আপনি যতক্ষন ক্লিক করে ধরে রাখবেন সেটা বলা হচ্ছে ।
তো আশা করি আপনারাও পারবেন ইচ্ছে মতো সেপের কোনা বা ধার গুলোর পরিবর্বতন আনতে । ভালো থাকবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন । ধন্যবাদ
No comments:
Post a Comment