ইলাস্ট্রেটর পাথ ইরেজার টুল – Illustrator Path Eraser Tool
ইলাস্ট্রেটরে পাথ ইরেজার টুল ব্যবহার করে পাথ আলাদা করা হয় । এক কথায়, তৈরি করা পাথকে কাটার জন্য Path Eraser Tool টুল ব্যবহার করা হয় । চলুন তাহলে নিচের অংশে কিভাবে পাথ ইরেজার টুল করা যায় ।
ধরুন, ইলাস্ট্রেটরে একটি পাথ তৈরি করলেন, ঠিক নিচের ছবির মতো,
এবার উপরের পাথটিকে দুই ভাগে ভাগ করবেন । সেটি করার জন্য Illustrator এর টুলবক্স থেকে Path Eraser Tool সিলেক্ট করুন । ঠিক নিচের ছবির মতো ,
ইলাস্ট্রেটর এর টুলবক্স থেকে উপরের লাল দাগ করা আইকনের উপর মাউস থেকে রাইট বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর সেখানে বেশ কিছু সাব টুল বের হবে, এবার সেখান থেকে Path Eraser Tool সিলেক্ট করুন ।
এবার যে পাথটি আলাদা করবেন, সেই পাথটি সিলেক্ট থাকা অবস্থায় Path Eraser Tool এর সাহায্যে পাথের উপর ক্লিক করুন । ঠিক নিচের ছবির লাল দাগ করা অংশের মতো করে ।
Use Path Eraser Tool
উপরের ছবিতে দেখুন । সেখানে পাথ ইরেজার টুলের সাহায্যে ক্লিক করে উপরের লাইনকে দুই ভাগ করা হবে । অর্থাৎ যে জায়গা আলাদা করবেন সেই জায়গায় উপর ক্লিক করুন ।
দেখবেন উপরের ছবির মতো পাথ আলাদা হয়ে যাবে ।
No comments:
Post a Comment