- সবগুলো টুলের ব্যবহার করে দেখাও।
- একটি ব্যানার তৈরি করে দেখাও।
- ফাইল মেনুর সকল কাজগুলো প্রাকটিক্যালে করে দেখাও।
Undo = Ctrl + Z
Redo = Shift + Ctrl + Z
[72] সকল আর্টবোর্ড এর যাবতীয় সকল অবজেক্ট কে সিলেক্ট করার নিয়ম কি ?
উত্তরঃ Ctrl + A
[73] Rectangle Tools: - এর সাবটুলগুলো ব্যবহার করে দেখাও।
- Rounded Rectangle Tool = চতুভুজ
- Ellipse Tool = বৃত্ত (Shift -এর মাধ্যমে শতভাগ বৃত্ত তৈরি করা যাবে)
- Polygon Tool = ষড়ভুজ মাউস ধরে এরো বাটন দিয়ে কমবেশি করা যাবে)
- Star Tool = তারা (প্রতিটি তারার কণকে বৃদ্ধি করতে হলে মাউস ধরে রাখতে হবে এবং এরো বাটন দিয়ে বেশি কম করা যাবে।
- Flare Tool = ফ্লেয়ার তৈরি (মাউস ধরে এরো বাটন দিয়ে কমবেশি করা যাবে)
অ্যাডোবি ইলাস্ট্রেটর রেক্টাঙ্গল টুল এর ব্যবহার – Adobe Illustrator 15
রেক্টঙ্গল টুল ইলাস্ট্রেটেরে বেশ প্রয়োজনীয় একটি টুল । রেক্টঙ্গল টুল ইলাস্ট্রেটরে শেপ টুল গুলোর মধ্যে প্রথম টুল । Rectangle এর বাংলা হচ্ছে চতুর্ভুজ এবং এই টুল দিয়ে চতুর্ভুজ এর ভেক্টর ইমেজ বা শেপ তৈর করা যায় । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই, কিভাবে এডোবি ইলাস্ট্রেটরে রেক্টাঙ্গল টুল ব্যবহার করা যায় ।
আমরা ফটোশপের টিউটোরিয়ালে আলোচনা করেছি, রেক্ট্যাঙ্গল টুলের ব্যবহার নিয়ে ।
ইলাস্ট্রেটর রেক্টাঙ্গল টুল – Rectangle Tool
ইলাস্ট্রেটর থেকে Rectangle Tool সিলেক্ট করে নিন । ঠিক নিচের ছবির মতো । আমি আমার ক্ষেত্রে Adobe Illustrator CC ভার্সন ব্যবহার করে আলোচনা করছি ।
ইলাস্ট্রেটরে অবজেক্টের উপর র্যাক্ট্যাঙ্গল টুল সিলকশন থাকা অবস্থায় ক্যানভাসে মাউস পয়েন্টারের সাহায্যে ক্লিক করে ড্রাগ করুন । দেখবেন, সেখানে নিচের ছবির মতো কালার এরিয়া তৈরি হবে। আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।
উপরের ইমেজে দেখুন । সেখানে র্যাক্ট্যাঙ্গল টুল দ্বারা চারকোনা বিশিষ্ট একটি শেপ তৈরি হয়েছে । সেই শেপে চার কোনায় এবং উপরে নিচে পয়েন্ট দেখা যাবে, যদি শেপটি সিলেক্ট থাকে । সেই পয়েন্টারকে অ্যাস্কর পয়েন্ট বলে । আপনি অ্যাংকর পয়েন্ট ধরে ধরে শেপকে মোডিফাই করে নিতে পারেন। এবার দেখে নেই, র্যাক্ট্যাঙ্গল টুলের অ্যাডভান্স কিছু ব্যবহার ।
র্যাক্ট্যাঙ্গল টুলের অ্যাডভান্স ব্যবহার
এবার ইলাস্ট্রেটরে তৈরি কৃত শেপের কালার কিংবা সাইজ পরিবর্তন করবার প্রয়োজন পড়লে, রিক্টাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরের অপশনবার থেকে এই কাজ গুলো করতে পারি । উপরের ছবিটির কেটে নেওয়া অংশটি নিচের অংশে দেখানো হয়েছে ।
আপনি উপরের অপশন থেকে শেপের জন্য বিভিন্ন ধরনের কালার, শেপ স্টাইল, স্ট্রোক কালার সিলেক্ট করে দিতে পারেন।
শেপের কালার পরিবর্তন করার জন্য Rectangle Tool সিলেক্ট থাকা অবস্থায় নিচের লাল দাগ করা কালার আইকনে ক্লিক করুন, দেখবেন সেখানে বিভিন্ন ধরনের কালার বক্স বের হয়েছে ।
এবার সেখান থেকে শেপ কালার নির্ধারণ করে দেবার জন্য যেকোন একটি কালার চোয়েজ করুন । দেখবেন আপনার শেপের কালার পরিবর্তন হবে । আবার Rectangle টুলকে স্কয়ার করতে চাইলে কিবোর্ড থেকে Shift Key চেপে ধরে ড্রাগ করুন কিংবা সেটিকে সেন্টার করতে চাইলে কিবোর্ড থেকে Shift + Alt কি চেপে ধরে ক্যানভাসের উপর ড্রাগ করুন ।
রিক্ট্যাঙ্গল টুল দ্বারা যদি স্ট্রোক কালার অ্যাড করতে চান, তাহলে অপশন বার থেকে নিচের ছবির বাম পাশে লাল দাগ করা অংশে ক্লিক করুন অথবা টুলবক্স থেকে Fill কালার বাদ দিয়ে সেখান স্ট্রোক কালার সিলেক্ট করুন ।
স্ট্রোক কালার দেবার জন্য সেখান থেকে যেকোন একটি কালার নির্বাচন করুন আবার Stroke পরিমান বাড়াতে চাইলে উপরের লাল দাগ করা অংশে Stroke লেখা অপশন থেকে স্ট্রোক পরিমান নির্ধারণ করে দিন এবং তার পাশ থেকে আপনি বাই ডিফল্ড শেপ ইউজ করতে পারেন ।
Shape Style অ্যাড করবেন যে ভাবে
Shape Style অ্যাড করার জন্য রিক্টাঙ্গাল টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশন বার থেকে Style লেখা আইকনে ক্লিক করুন । ঠিক নিচের ছবির অপশন বারের মতো ।
Style এ ক্লিক করার পর সেখানে বাই ডিফল্ড ভাবে স্টাইল কালার দেওয়া থাকে । আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন অথবা উপরের ছবির নিচের লাল দাগ করা আইকনে ক্লিক করুন । দেখবেন সেখানে বেশ কিছু মেনু বের হবে ।
এবার সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল অপশন নির্বাচন করে শেপে ব্যবহার করতে পারবেন । আমি আমার ক্ষেত্রে 3D Effects অপশন ব্যবহার করেছি
অ্যাডোবি ইলাস্ট্রেটর রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল টুল এর ব্যবহার – Adobe Illustrator 16
রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল শেপ টুল এর সাহায্যে অবজেক্ট এ গোলাকার কোনা বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা যায় । রাউন্ডেড টুলের ব্যবহার ঠিক র্যাক্ট্যাঙ্গল টুলের ব্যবহারের মতই । কিভাবে রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল টুল ইলাস্ট্রেটরে ইউজ করতে হয় তা নিচের অংশে দেখে নেই ।
আমরা আগের পোস্টে আলোচনা করেছি, র্যাক্ট্যাঙ্গল টুল এর ব্যবহার সম্পর্কে । সেই পোস্টে Rectangle Tool এর অ্যাডভান্স ব্যবহার আলোচনা করা হয়েছে । আপনি একই নিয়মে রাউন্ডেড রাক্ট্যাঙ্গল টুল, ইল্লিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল এ করতে পারবেন ।
ইলাস্ট্রেটর রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল টুল – Rounded Rectangle Tool
Rounded Rectangle Tool ব্যবহার করবার জন্য এডোবি ইলাস্ট্রেটর টুলবক্স থেকে Rounded Rectangle Tool সিলেক্ট করুন । ঠিক নিচের ছবির মতো,
রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে নিবার পর ইলাস্ট্রেটরে একটি ক্যানভাস তৈরি করুন । ক্যানভাস তৈরি করার পর রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্যানভাসের উপর ড্রাগ করুন । দেখবেন নিচের ছবির মতো চার কোনায় গোল আকৃতি দেখা যাবে ।
উপরের ছবিতে দেখুন । রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় ড্রাগ করে উপরের ছবির মতো শেপ তৈরি হয়েছে । আপনার ক্ষেত্রে অন্য ভাবেও তৈরি করে নিতে পারেন । রাউন্ডেড টুল দিয়ে শেপ তৈরি করে নেবার পর সেই আপনি Fill কালার, Stroke কালার সহ বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারবেন। চলুন এবার নিচের অংশে দেখে নেই, ইলাস্ট্রেটর ইল্লিপস টুলের ব্যবহার ।
ইলাস্ট্রেটর ইল্লিপস টুল (Ellipse Tool)
ইল্লিপস টুল এর সাহায্যে গোলাকার শেপ তৈরি করা যায় । সেটি হতে পারে বৃত্ত কিংবা অন্য কোন গোলাকার শেপ ।
এবার ইলাস্ট্রেটর টুলবক্স থেকে Ellipse Tool সিলেক্ট করুন । সিলেক্ট করার পর ক্যানভাস ওপেন করে সেই ক্যানভাসে ড্রাগ করুন । ড্রাগ করলে সেখানে গোল আকার বৃত্ত তৈরি হবে । ঠিক নিচের ছবির মতো ,
উপরের ছবিতে দেখুন । সেখানে গোলআকার বৃত্ত তৈরি করে নিয়েছে, এল্লিপস টুল ব্যবহার করে । আপনি যদি পারফেক্ট গোল আকার বৃত্ত তৈরি করতে চান, তাহলে কিবোর্ড থেকে Shift কি চেপে ড্রাগ করুন । দেখবেন গোল আকার শেপ বা বৃত্ত তৈরি হবে ।
ইলাস্ট্রেটর পলিগন টুল এর ব্যবহার – Polygon Tool
Polygon Tool ব্যবহার করে আপনি বহুভুজ শেপ তৈরি করতে পারবেন । যেমন, তৃভুজ, চতুভুজ শেপ তৈরি করতে পারবেন । তো একটি ডকুমেন্ট ওপেন করে টুল বার থেকে পলিগন টুল সিলেক্ট করে নিন । ঠিক নিচের মতো,
পলিগন টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্যানভাসের উপর ড্রাগ করুন । ড্রাগ করার পর দেখবেন নিচের ছবির মতো শেপ তৈরি হবে ।
উপরের ছবিতে দেখুন । সেখানে পলিগন টুল ব্যবহার করে উপরের ছবিটির বহুভুজ তৈরি করা যায় । আপনি যদি উপরের পলিগন টুল এর কোনার সংখ্যা বাড়াতে চান, সেক্ষেত্রে কিবোর্ডের Up Arrow , Down Arrow পলিগন টুল দিয়ে ড্রাগ করা অবস্থায় প্রেস করুন । দেখবেন পলিগন টুলের কোনার সংখ্যা বৃব্ধি পাবে ।
ইলাস্ট্রেটর স্টার টুল – Star Tool
ইলাস্ট্রেটরে স্টার টুল ব্যবহার করে ডকুমেন্টের উপর Star শেপ তৈরি করা যায় । স্টার শেপ তৈরি করা জন্য আপনি ইলাস্ট্রেটর এর টুলবক্স থেকে Star Tool সিলেক্ট করুন ।
সিলেক্ট করার পর ইলাস্ট্রেটরে একটি ক্যানভাস তৈরি করুন । সেই ক্যানভাসের উপর Star Tool সিলেক্ট থাকা অবস্থায় ড্রাগ করুন । দেখবেন নিচের ছবির মতো স্টার টুল সিলেক্ট হবে ।
উপরের ছবিতে দেখুন । সেখানে স্টার টুল দিয়ে ড্রাগ করার পর স্টার শেপ তৈরি হয়ে । আপনি স্টার টুল দিয়ে ড্রাগ করা অবস্থায় কিবোর্ডের Up Arrow , Down Arrow কি প্রেস করলে, স্টার টুলের স্টার পয়েন্টের পরিমান কম বেশি হবে ।






No comments:
Post a Comment