21 September 2021

Class - 26 (Mesh Tools-2)

কিভাবে ম্যাশ টুল দিয়ে এডোবি ইলাস্ট্রেটরে শুরু থেকে তৈরি করবেন একটি সুন্দর গোলাপ

১। কিভাবে পাতা তৈরি করবেন

প্রথম ধাপ

চলুন, গোলাপ ফুলের চারপাশে থাকা বৃতিগুলো তৈরি করি! এটা পরবর্তীতে গোলাপ তৈরি করা আরও সহজ করে দিবে। 

একটি গাড় সবুজ #415414 আয়তক্ষেত্র তৈরি করুন, এবং উপরের ডানপাশের প্রান্তটি মুছে একটি ত্রিভুজ তৈরি করুন। Mesh Tool (U) নিন এবং আকৃতিটির মাঝ বরাবর একটি নড স্থাপন করুন, এবং অন্য নডগুলো ধীরে ধীরে বাঁকা করুন, নিচের চিত্রের মত করে একটি পাতার আকৃতি দেয়ার জন্য। 

আমরা Mesh Tool অনেক বেশি ব্যবহার করবো কারণ এটা খুব সহজেই দিয়ে বিভিন্ন উপাদানের আকৃতি প্রদান ও রঙ করা যায়। 

see above

দ্বিতীয় ধাপ

Lasso Tool (Q) অথবা Direct Selection Tool (A) টুল দিয়ে, পাতাটির উপরের এবং ডানপাশের অংশগুলোকে সিলেক্ট করুন, এবং #A8B060 এই রঙ ব্যবহার করুন। 

see above

তৃতীয় ধাপ

উপরের মধ্যখানের নডটি সিলেক্ট করুন এবং #6C7A33 এই রঙে রাঙ্গান। এই পর্যায়ে এসে একটি কপি তৈরি করুন এবং উলম্বভাবে রিফ্লেক্ট করুন এবং এটাকে একপাশে সরিয়ে রাখুন। 

see above

চতুর্থ ধাপ

Mesh Tool (U) দিয়ে, বৃতিটির বাম পাশে আরও একটি নড যোগ করুন, এবার অন্য অংশ গুলোকে একটি সুন্দর আকৃতি দিন যাতে এটি দেখতে আসলের মতই দেখায়। 

see above

পঞ্চম ধাপ

নীচের নির্দেশাবলী দেখে বৃতিটি রঙ করতে থাকুন। 

tip brownish left side lighter

ষষ্ঠ ধাপ

তৃতীয় ধাপে যেই কপিটি তৈরি করছিলেন সেটি নিন, এবং নিচের চিত্র অনুসারে রঙ করুন। 

tip brownish top light

সপ্তম ধাপ

এবার আরেকটি বৃতি তৈরি করতে অগ্রসর হউন। এটাও শুরু করতে হবে একটি নতুন আয়তক্ষেত্র তৈরির মাধ্যমে, এর উপরের দিকটি গাড় রঙ দিন, এবং Mesh Tool দিয়ে একটি সুন্দর আকৃতি তৈরি করুন। 

see above

অষ্টম ধাপ

বৃতির আকৃতিটিকে নিচের চিত্র অনুসারে রঙ করুন। 

right side darker

নবম ধাপ

শেষোক্ত ধাপে আমরা যেই আকৃতিটি তৈরি করেছি তার একটি কপি তৈরি করুন, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে আনুভুমিকভাবে এটিকে Transform > Reflect করুন।  

see above

দশম ধাপ

20% Bend রেখে  রিফ্লেক্ট করা কপিটিতে Effect > Warp > Flag ব্যবহার করুন।

আকৃতিটিকে সিলেক্ট করুন এবং Object > Expand Appearance এ যান। 

see above

একাদশ ধাপ

এক্সপেন্ড করা আকৃতিটিকে বাঁকাতে থাকুন যাতে নিচের ইমেজে দেখানো দ্বিতীয় ধাপের মত হয়ে যায়। 

bend a bit upwards

দ্বাদশ ধাপ

সব অংশগুলোকে একত্র করুন! এটা ইতিমধ্যেই ভালো দেখাচ্ছে!

all parts vertical connected at the bottom edges

আমরা বৃতির কাজ শেষ করেছি!

২। কিভাবে ফুল তৈরি করবেন

প্রথম ধাপ

লাল আয়তক্ষেত্র থেকে একটি পাপড়ির আকৃতি তৈরি করুন। Mesh Tool ব্যবহার করে পাপড়ির মাঝে অনেকগুলো নড যোগ করুন এবং সেই অনুসারে এর আকৃতি পরিবর্তন করুন। 

shape it like a petal

দ্বিতীয় ধাপ

পাপড়িটি নিচের দেখানো মতে রঙ করুন। 

dark on the bottom and the edges

তৃতীয় ধাপ

গাড় লাল রঙের আরও একটি আয়তক্ষেত্র তৈরি করুন এবং Mesh Tool ব্যবহার করে আকৃতি পরিবর্তন করুন। 

shape it like a petal

চতুর্থ ধাপ

নিচের ধাপ অনুসরন করে, পাপড়িটি রঙ করুন। 

dark on the sides

পঞ্চম ধাপ

আর মাত্র তিনটি পাপড়ি বাকি আছে! এই পাপড়িটাকে যতটা সম্ভব সঠিক আকৃতি দিতে চেষ্টা করুন।

narrow rugged petal

ষষ্ঠ ধাপ

এবার এই আকৃতিটিকে নিচের চিত্র অনুসারে রঙ করুন।

dark on the bottom

সপ্তম ধাপ

এই আয়তক্ষেত্রটি যতটা সম্ভব সঠিকভাবে বাঁকা করুন। 

wavy on the top

অষ্টম ধাপ

তারপর, এটি রঙ করুন।

dark on the right

নবম ধাপ

পরিশেষে, সর্বশেষ পাপড়িটি বাঁকা করে ও রঙ করে আপনার কাজ সম্পন্ন করুন!

rugged petal shape

দশম ধাপ

বৃতিগুলোর নিচে গোলাপের পাপড়িগুলো একত্র করুন!

assemble the rose

৩। কিভাবে গোলাপের বাকি অংশ তৈরি হবে

প্রথম ধাপ

নিচের ধাপ অনুসরণ করে, গোলাপের ডাঁটা তৈরি করুন। 

stalk with two thorns

দ্বিতীয় ধাপ

একইভাবে, এমন আকৃতি তৈরি করুন যা, পত্রবৃন্তের সাথে পাতার সংযোগ ঘটাবে। 

little branch

তৃতীয় ধাপ

এবার চলুন পাতার জন্য ম্যাশ তৈরি করা যাক।

dark in the middle

চতুর্থ ধাপ

পত্রের বাকি অংশ তৈরি করার জন্য, আমার tutorial on creating spring flowers এই টিউটোরিয়ালটি দেখুন। 

টিউটোরিয়ালটির Section 3 থেকে Steps 3-6 পর্যন্ত অনুসরণ করুন, ম্যাশ ব্যবহার করে আমরা উপরের চিত্রের মত তৈরি করতে পারি। 

see above

পঞ্চম ধাপ

পাতাটি সম্পূর্ণ হলে কিছু আগে তৈরি করা আকৃতির সাথে যোগ করুন!

three leaves to one branch

ষষ্ঠ ধাপ

এবার পরিপূর্ণ গোলাপটিকে একত্রিত করুন! আমরা যথারীতি সম্পন্ন করেছি!

see above

৪। কিভাবে ছায়া তৈরি করতে হবে

প্রথম ধাপ

চলুন গোলাপটির জন্য ছায়া তৈরি করি! দুটি সরু আয়তক্ষেত্র তৈরি করি, হাল্কা আয়তক্ষেত্রটি দ্বিতীয়টির থেকে কিছুটা প্রশস্ত হবে। 

see above

দ্বিতীয় ধাপ

হালকা আয়তক্ষেত্রটি Transparency অপশনে গিয়ে Opacity বদলিয়ে 0% করে সম্পূর্ণ স্বচ্ছ করে ফেলুন। 

see above

তৃতীয় ধাপ

বাদামী আকৃতিটি, স্বচ্ছ আকৃতির উপর নিয়ে যান, তারপর Object > Blend > Blend Options এ গিয়ে Specified Steps মোড সেটআপ করুন এবং এটার পরিমাণ ৩০ রাখুন

এই সেটিংসটি নিশ্চিত করে, দুটো অবজেক্টই সিলেক্ট করুন এবং Object > Blend > Make মেনুতে যান। 

see above

চতুর্থ ধাপ

নতুন পাওয়া অবজেক্টটির ট্রান্সপারেন্সি মোড Multiply হিসেবে সেট করুন।

see above

পঞ্চম ধাপ

কান্ডের নিচে এবং কিছুটা ডানপাশে, গোলাপের ছায়া যোগ করুন। 

see above

ষষ্ঠ ধাপ

একটি এলিপ্স বা বৃত্তে ধুসর থেকে সাদা Radial Gradient যোগ করে আরেক ধরনের ছায়া তৈরি করুন। 

Gradient Tool (G) এর মাধ্যমে গ্রেডিয়েন্ট আকৃতিটিকে টেনে বৃত্তের সমান্তরাল করে আকৃতি পরিবর্তন করুন।

see above

সপ্তম ধাপ

আকৃতিটির অনেকগুলো কপি তৈরি করুন এবং সবগুলোকে যোগ করুন, যাতে প্রকৃত গোলাপটির একটি প্রতিবিম্ব তৈরি হয়।  

see above

অষ্টম ধাপ

এবার এগুলোকে গোলাপের পিছনে যোগ করুন!

see above

নবম ধাপ

গোলাপের জন্য দ্রুত একটি কাগজের ব্যাকগ্রাঊন্ড তৈরি করুন। 

old yellow paper background

দশম ধাপ

এবার গোলাপটি ছায়াসহ নতুন ব্যাক গ্রাঊন্ডের উপর রাখুন! সম্পন্ন হলো!!

see above

৫। কিভাবে গোলাপের রঙ পরিবর্তন করতে হবে

প্রথম ধাপ

এই চূড়ান্ত অধ্যায়ে, আমি আপনাকে দেখাবো কিভাবে আমাদের সমাপ্ত গোলাপটি পুনরায় রঙ করতে হবে এবং নমুনা হিসেবে আপনাকে কয়েকটি রূপ দেখাব। 

প্রথমে, গোলাপের পাপড়িগুলো সিলেক্ট করুন এবং এগুলোকে Edit > Edit Colors > Convert to Grayscale মেনুতে গিয়ে  সাদা কালোয় রূপান্তর করুন। 

see above

দ্বিতীয় ধাপ

Edit > Edit Colors > Adjust Colors মেনুতে গিয়ে গোলাপটিকে হালকা করুন এবং কালো স্লাইডারটি -55% তে সেট করুন। 

see above

তৃতীয় ধাপ

এখন, Edit > Edit Colors > Saturate মেনুতে গিয়ে, Intensity বসান 78%

see above

চতুর্থ ধাপ

এই গোলাপের ছয়টি কপি তৈরি করুন। আপনি যদি সব রঙ বানাতে চান, তাহলে আমি আপনাকে দেখাচ্ছি।  অন্যথায়, আপনি আপনার নিজস্ব রঙ তৈরি করতে পারেন Edit > Edit Colors > Adjust Colors দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে। নিচের উইন্ডোটি এলে, RGB ট্যাবে যান ও Convert-এ টিক চিহ্ন দিন। 

উজ্জল গোলাপিঃ

  • লালঃ ২৪%
  • সবুজঃ -৩৫%
  • নীলঃ -২২%
see above

হাল্কা গোলাপীঃ

  • লালঃ ৪৩%
  • সবুজঃ ৫%
  • নীলঃ ১০%
see above

হলুদঃ

  • লালঃ ৩১%
  • সবুজঃ ১৪%
  • নীলঃ -৬৪%
see above

সাদাঃ

  • লালঃ ৩৫%
  • সবুজঃ ২৯%
  • নীলঃ ২৩%
see above

কমলাঃ

  • লালঃ ২৬%
  • সবুজঃ -২৩%
  • নীলঃ -৩১%
see above

গাড় লালঃ

  • কালোঃ ৩০%
see above

তারপরঃ

  • লালঃ ৪৩%
  • সবুজঃ ৫%
  • নীলঃ ১০%


see above

পঞ্চম ধাপ

এখন, আমদের বিভিন্ন রংয়ের গোলাপ আছে, আমরা এবার নিচের মত করে একটি সুন্দর গোলাপ ফুলের তোড়া তৈরি করতে পারিঃ

bouquet of colored roses

জট্টিল কাজ, আপনি শেষ করেছেন! 

এই পর্যন্ত অনুসরণ করার জন্য ধন্যবাদ, এবং কমেন্টে সানন্দে আপনার তৈরি গোলাপটি যোগ করুন। আমি এটা দেখার জন্য মুখিয়ে আছি। 

এই টিউটোরিয়ালে আপনি জানলেন, কিভাবে স্ক্র্যাচ থেকে একটি বাস্তবসম্মত গোলাপফুল তৈরি করতে হয়, শুধুমাত্র Mesh Tool এবং Gradient Tool ব্যবহার করে

No comments:

Post a Comment