07 December 2022

Class-05 (আর্চ টুল,Spiral Tool ,Rectangular Grid Tool,Polar Grid Tool,রেক্টাঙ্গল টুল,Shape tools,রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল,Ellipse Tool,Star Tool )

এডোবি ইলাস্ট্রেটর আর্চ টুল এর ব্যবহার – Adobe Illustrator 13

Imran Hossain

আর্চ টুল ব্যবহার করে ইলাস্ট্রেটরে কার্ভ তৈরি করা যায় । Arc Tool দিয়ে লাইন এর মতো বাঁকা কার্ভ তৈরি করা যায় । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর্চ টুল ব্যবহার করে কিভাবে কার্ভ তৈরি করা যায় ।


পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি, লাইন সেগমেন্ট টুলের ব্যবহার নিয়ে । আজকের আলোচনায় আমরা Arc Tool এর ব্যবহার সম্পর্কে জানবো ।

ইলাস্ট্রেটর আর্চ টুল – Illustrator Arc Tool

এবার আপনি আপনার ডিভাইস থেকে এডোবি ফটোশপ প্রোগ্রাম ওপেন করুন, ওপেন করার পর টুলবক্স থেকে Arc Tool নির্বাচন করে নিন । আমি আমার ক্ষেত্রে Adobe Illustrator CC ভার্সন ব্যবহার করে আলোচনা করছি ।


উপরের ছবিতে দেখুন । ইলাস্ট্রেটরের টুলবক্স থেকে লাইন সেগমেন্ট টুল আইকন উপর মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলে, সেখানে বেশ কিছু সাব টুল বের হবে । সেই সাব টুল থেকে Arc Tool সিলেক্ট করুন ।

আর্চ টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্যানভাসের উপর ড্রয়িং করুন, দেখবেন সেখানে নিচের মতো লাইন তৈরি হবে । আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।

আর্চ টুল দিয়ে ড্রায়িং করলে লাইন ভাঁজ ভাবে প্রর্দিশিত হবে । ঠিক উপরের ছবির বাম পাশের কার্ভ এর মতো । আপনি কার্ভকে কিবোর্ড থেকে নিয়ন্ত্রন করতে পারবেন, Arc Tool দিয়ে ড্রয়িং করা অবস্থায় কিবোর্ড থেকে Up Arrow এবং Down Arrow চাপুন । দেখবেন বক্র রেখা পরিবর্তন হবে ।

বক্র রেখার আরও কিছু অ্যাডভান্স ব্যবহার দেখে নেই


উপরের ছবিতে দেখুন । সেখানে আমরা বুঝার সুবির্ধাতে একটি কার্ভ তৈরি করেছি । কার্ভ দুইটি একে অপরের সাথে যদি লাগায় দিতে চান, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে Shift ধরে অ্যাংকর পয়েন্ট তৈরি করুন ।

এবার কিবোর্ড থেকে Ctrl + J কি প্রেস করুন । দেখবেন উপরের দিকে একটি লাইন তৈরি হবে । অর্থাৎ একে অপরের সাথে জোড়া লাগবে । ঠিক নিচের

উপরের অংশে দেখুন, সেখানে গ্লাস আকৃতির মতো ছবি তৈরি হয়েছে । যদিও সেটি ভালো দেখাচ্ছে না ।

আবার আপনি যদি সেই কার্ভে স্ট্রোক কালার কিংবা কার্ভ সাইজ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে মেনু বারের নিচের অপশন বারে বাম পাশে Stroke Color এবং Stroke সাইজ পরিবর্তন করার অপশন রয়েছে, সেখান থেকে কার্ভ সাইজ বা কালার পরিবর্তন করত পারেন । ঠিক নিচের লাল দাগ করা অংশের মতো ।



উপরের ছবিতে দেখুন । সেখানে লাল দাগ করা অংশে থেকে কার্ভ কালার এবং স্ট্রোক সাইজ নির্ধারন করে দিতে পারবেন, Stroke লেখাতে ক্লিক করলে নিচের মতো ডাইলগবক্স বের হবে ।


উপরের ছবিতে দেখুন । সেখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনি সেই উইন্ডো থেকে Stroke এর ওয়েড বেশি, Dashed Line তৈরি সহ বেশ কিছু স্টাইল অ্যাড করতে পারেন ।

অ্যাডোবি ইলাস্ট্রেটর Spiral Tool এর ব্যবহার – Adobe Illustrator 14

Imran Hossain

আজকের আলোচনায় আমরা এডোবি ইলাস্ট্রেটরের Spiral Tool, Rectangular Grid Tool, Polar Grid Tool এর ব্যবহার দেখবো । চলুন নিচের অংশে দেখে নেই ।


পূর্বের টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি, লাইন সেগমেন্ট টুল এবং আর্চ টুল এর ব্যবহার নিয়ে । আজকে তারই উপর ভিত্ত করে আমরা লাইন সেগমেন্ট টুলের সাব টুলগুলোর ব্যবহার দেখবো ।

অ্যাডোবি ইলাস্ট্রেটর Spiral Tool এর ব্যবহার

এডোবি ইলাস্ট্রেটর টুল ইউজ করার জন্য ইলাস্ট্রেটর টুল বক্স থেকে Spiral Tool সিলেক্ট করুন । ঠিক নিচের মতো


line Segment Tool আইকন এর উপর মাউস থেকে রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর সেখানে বেশ কিছু সাব টুল বের হবে । সেখান থেকে Spiral Tool সিলেক্ট করে নিন ।

Spiral Tool সিলেক্ট করবার পর অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্যানভাস ওপেন করে তার উপর ড্রয়িং করুন ।

দেখবেন উপরের ছবির মতো স্ট্রোক তৈরি হবে । আপনি কার্ভকে কিবোর্ড থেকে নিয়ন্ত্রন করতে পারনে, নিয়ন্ত্রন করার জন্য কিবোর্ড Up Arrow এবং Down Arrow প্রেস করুন । আপনার কার্ভ এরিয়া পরিবর্তন হবে ।

এবার Rectangular Grid Tool এর ব্যবহার দেখে নেই

ইলাস্ট্রেটর র‍্যাক্ট্যাঙ্গল গ্রিড টুল – Rectangular Grid Tool

Rectangular গ্রিড টুল মূলত টেবিল টাইপের মতো গ্রিড তৈরি করে নিতে পারি । আমরা লাইন টুল দিয়েও টেবিল তৈরি করে নিতে পারি, সেক্ষেত্রে বেশ সময় লাগবে । আমরা যদি টুলবক্স থেকে Rectangular Grid Tool সিলেক্ট করে ড্রগ করি তাহলে টেবিল আকৃতির মতো গ্রিড তৈরি হবে । চলুন নিচের অংশে দেখে নেই কিভাবে Rectangular Grid Tool ব্যবহার করতে হয়, তা দেখে নেই ।


Rectangular Grid Tool টুল ব্যবহার করে জন্য ইলাস্ট্রেটর টুলবক্স থেকে Rectangular Grid Tool সিলেক্ট করে নিন । ঠিক উপরের ছবির মতো ।

সিলেক্ট করার পর ক্যানভাসে ড্রয়িং করুন । দেখবেন নিচের ছবির মতো দেখা যাবে ।


উপরের ছবিতে দেখুন । সেখানে টেবিল তৈরি হয়েছে । এখন আপনি যদি টেবিল হেডার তৈরি করতে চান, তাহলে টুলবক্স থেকে Shape Builder Tool সিলেক্ট করে নিয়ে টেবিলের যে অংশ টুকু হেডার বা দিবেন সেই অংশে টুকু Shape Builder Tool থাকা অবস্থায় ড্রয় করুন । দেখবেন আপনার টেবিলে হেডিং তৈরি হবে ।

ইলাস্ট্রেটর পুলার গ্রিড টুল – Polar Grid Tool

Polar Grid Tool দিও আপনি গ্রিড তৈরি করতে পারবেন । তবে এই গ্রিডটি হবে গোলা আকৃতির । চলুন নিচের অংশে দেখে Polar Grid Tool এর ব্যবহার ।

Polar Grid Tool ব্যবহার করার জন্য Illustrator এর টুলবক্স থেকে Polar Grid Tool টুল সিলেক্ট করে নিন । ঠিক নিচের ছবির মতো ।


Polar Grid Tool টুল সিলেক্ট করে নেবার পর যেকোন অবজেক্টের উপর ড্রয় করুন । দেখবেন নিচের ছবির মতো কার্ভ তৈরি হবে ।


উপরের ছবিতে দেখুন । সেখানে গোল আকার গ্রিড তৈরি হবে। আবার ড্রগ করা অবস্থায় কিবোর্ড থেকে Up Arrow, Down Arrow, Left Arrow এবং Right Arrow কি প্রেস করে ইচ্ছা মতো গ্রিড বাড়াতে পারবেন ।


আপনি Polar গ্রিড টুল এর সাহায্যে গ্রিড তৈরি করে নিয়ে গ্রিডে পরিমান কম বেশি এবং গ্রিডে দেওয়া, সাইজ পরিবর্তন করতে পারেন । আমি নিচের গ্রিড ব্যবহার আলোচনা করবো ।

উপরের ছবিতে দেখুন । সেখানে একটি গ্রিড তৈরি করা হয়েছে । সেই গ্রিডের স্ট্রোক কালার এবং স্ট্রোক সাইজ পরিবর্তন করবো । সেটি করার জন্য গ্রিড সিলেক্ট থাকা অবস্থায় মেনু বারের নিচের দিকে অপশন বার থেকে কালার চেঞ্জ, স্ট্রোক সাইজ, শেপ অ্যাড করতে পারবেন ।



উপরের ছবিতে দেখুন । অপশন বারের বাম পাশে স্ট্রোক কালারে ক্লিক করলে, সেখানে বেশ কিছু কালার অ্যাড হবে । সেখান থেকে কালার নির্বাচন করতে পারবেন আবার স্ট্রোক সাইজ বাড়ানোর জন্য উপরের ডান পাশে লাল দাগ করা Stroke লেখাতে ক্লিক করে স্ট্রোক সাইজ পরিবর্তন করে নিতে পারবেন ।

শেপ অ্যাড করার নিয়ম


শেপ অ্যাড করার জন্য গ্রিড সিলেক্ট থাকা অবস্থায় অবশন বার থেকে উপরের লাল দাগ করা শেপের ঘরে ক্লিক করুন । দেখবেন সেখানে বেশ কিছু শেপ বের হবে । সেখান থেকে আপনার পছন্দ অনুসারে শেপ অ্যাড করে নিতে পারবেন ।

শেপ সিলেক্ট করার পর উপরের গ্রিডের নিচের দিকে পরিবর্তন হয়েছে । আপনার ক্ষেত্রে অন্য ভাবেও হতে পারে । আপনি উপরের নিয়ম অনুসারে Spiral Tool, Rectangular Grid Tool কালার পরিবর্তন, সাইজ পরিবর্তন সহ বেশ কিছু স্টাইল অ্যাড করে নিতে পারবেন ।

অ্যাডোবি ইলাস্ট্রেটর রেক্টাঙ্গল টুল এর ব্যবহার – Adobe Illustrator 15

Imran Hossain

রেক্টঙ্গল টুল ইলাস্ট্রেটেরে বেশ প্রয়োজনীয় একটি টুল । রেক্টঙ্গল টুল ইলাস্ট্রেটরে শেপ টুল গুলোর মধ্যে প্রথম টুল । Rectangle এর বাংলা হচ্ছে চতুর্ভুজ এবং এই টুল দিয়ে চতুর্ভুজ এর ভেক্টর ইমেজ বা শেপ তৈর করা যায় । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই, কিভাবে এডোবি ইলাস্ট্রেটরে রেক্টাঙ্গল টুল ব্যবহার করা যায় ।


আমরা ফটোশপের টিউটোরিয়ালে আলোচনা করেছি, রেক্ট্যাঙ্গল টুলের ব্যবহার নিয়ে ।

ইলাস্ট্রেটর রেক্টাঙ্গল টুল – Rectangle Tool

ইলাস্ট্রেটর থেকে Rectangle Tool সিলেক্ট করে নিন । ঠিক নিচের ছবির মতো । আমি আমার ক্ষেত্রে Adobe Illustrator CC ভার্সন ব্যবহার করে আলোচনা করছি ।


ইলাস্ট্রেটরে অবজেক্টের উপর র‍্যাক্ট্যাঙ্গল টুল সিলকশন থাকা অবস্থায় ক্যানভাসে মাউস পয়েন্টারের সাহায্যে ক্লিক করে ড্রাগ করুন । দেখবেন, সেখানে নিচের ছবির মতো কালার এরিয়া তৈরি হবে।  আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।


উপরের ইমেজে দেখুন । সেখানে র‍্যাক্ট্যাঙ্গল টুল দ্বারা চারকোনা বিশিষ্ট একটি শেপ তৈরি হয়েছে । সেই শেপে চার কোনায় এবং উপরে নিচে পয়েন্ট দেখা যাবে, যদি শেপটি সিলেক্ট থাকে । সেই পয়েন্টারকে অ্যাস্কর পয়েন্ট বলে । আপনি অ্যাংকর পয়েন্ট ধরে ধরে শেপকে মোডিফাই করে নিতে পারেন। এবার দেখে নেই, র‍্যাক্ট্যাঙ্গল টুলের অ্যাডভান্স কিছু ব্যবহার ।

র‍্যাক্ট্যাঙ্গল টুলের অ্যাডভান্স ব্যবহার

এবার ইলাস্ট্রেটরে তৈরি কৃত শেপের কালার কিংবা সাইজ পরিবর্তন করবার প্রয়োজন পড়লে, রিক্টাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরের অপশনবার থেকে এই কাজ গুলো করতে পারি । উপরের ছবিটির কেটে নেওয়া অংশটি নিচের অংশে দেখানো হয়েছে ।


আপনি উপরের অপশন থেকে শেপের জন্য বিভিন্ন ধরনের কালার, শেপ স্টাইল, স্ট্রোক কালার সিলেক্ট করে দিতে পারেন।

শেপের কালার পরিবর্তন করার জন্য Rectangle Tool সিলেক্ট থাকা অবস্থায় নিচের লাল দাগ করা কালার আইকনে ক্লিক করুন, দেখবেন সেখানে বিভিন্ন ধরনের কালার বক্স বের হয়েছে ।


এবার সেখান থেকে শেপ কালার নির্ধারণ করে দেবার জন্য যেকোন একটি কালার চোয়েজ করুন । দেখবেন আপনার শেপের কালার পরিবর্তন হবে । আবার Rectangle টুলকে স্কয়ার করতে চাইলে কিবোর্ড থেকে Shift Key চেপে ধরে ড্রাগ করুন কিংবা সেটিকে সেন্টার করতে চাইলে কিবোর্ড থেকে Shift + Alt কি চেপে ধরে ক্যানভাসের উপর ড্রাগ করুন ।

রিক্ট্যাঙ্গল টুল দ্বারা যদি স্ট্রোক কালার অ্যাড করতে চান, তাহলে অপশন বার থেকে নিচের ছবির বাম পাশে লাল দাগ করা অংশে ক্লিক করুন অথবা টুলবক্স থেকে Fill কালার বাদ দিয়ে সেখান স্ট্রোক কালার সিলেক্ট করুন ।


স্ট্রোক কালার দেবার জন্য সেখান থেকে যেকোন একটি কালার নির্বাচন করুন আবার Stroke পরিমান বাড়াতে চাইলে উপরের লাল দাগ করা অংশে Stroke লেখা অপশন থেকে স্ট্রোক পরিমান নির্ধারণ করে দিন এবং তার পাশ থেকে আপনি বাই ডিফল্ড শেপ ইউজ করতে পারেন ।

Shape Style অ্যাড করবেন যে ভাবে

Shape Style অ্যাড করার জন্য রিক্টাঙ্গাল টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশন বার থেকে Style লেখা আইকনে ক্লিক করুন । ঠিক নিচের ছবির অপশন বারের মতো ।


Style এ ক্লিক করার পর সেখানে বাই ডিফল্ড ভাবে স্টাইল কালার দেওয়া থাকে । আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন অথবা উপরের ছবির নিচের লাল দাগ করা আইকনে ক্লিক করুন । দেখবেন সেখানে বেশ কিছু মেনু বের হবে ।

এবার সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল অপশন নির্বাচন করে শেপে ব্যবহার করতে পারবেন । আমি আমার ক্ষেত্রে 3D Effects অপশন ব্যবহার করেছি ।

অ্যাডোবি ইলাস্ট্রেটর রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল এর ব্যবহার – Adobe Illustrator 16

Imran Hossain

রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল শেপ টুল এর সাহায্যে অবজেক্ট এ গোলাকার কোনা বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা যায় । রাউন্ডেড টুলের ব্যবহার ঠিক র‍্যাক্ট্যাঙ্গল টুলের ব্যবহারের মতই । কিভাবে রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল ইলাস্ট্রেটরে ইউজ করতে হয় তা নিচের অংশে দেখে নেই ।


আমরা আগের পোস্টে আলোচনা করেছি, র‍্যাক্ট্যাঙ্গল টুল এর ব্যবহার সম্পর্কে । সেই পোস্টে Rectangle Tool এর অ্যাডভান্স ব্যবহার আলোচনা করা হয়েছে । আপনি একই নিয়মে রাউন্ডেড রাক্ট্যাঙ্গল টুল, ইল্লিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল এ করতে পারবেন ।

ইলাস্ট্রেটর রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল – Rounded Rectangle Tool

Rounded Rectangle Tool ব্যবহার করবার জন্য এডোবি ইলাস্ট্রেটর টুলবক্স থেকে Rounded Rectangle Tool সিলেক্ট করুন । ঠিক নিচের ছবির মতো


রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে নিবার পর ইলাস্ট্রেটরে একটি ক্যানভাস তৈরি করুন । ক্যানভাস তৈরি করার পর রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্যানভাসের উপর ড্রাগ করুন । দেখবেন নিচের ছবির মতো চার কোনায় গোল আকৃতি দেখা যাবে ।

উপরের ছবিতে দেখুন । রাউন্ডেড র‍্যাক্ট্যাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় ড্রাগ করে উপরের ছবির মতো শেপ তৈরি হয়েছে । আপনার ক্ষেত্রে অন্য ভাবেও তৈরি করে নিতে পারেন । রাউন্ডেড টুল দিয়ে শেপ তৈরি করে নেবার পর সেই আপনি Fill কালার, Stroke কালার সহ বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারবেন। চলুন এবার নিচের অংশে দেখে নেই, ইলাস্ট্রেটর ইল্লিপস টুলের ব্যবহার ।

ইলাস্ট্রেটর ইল্লিপস টুল (Ellipse Tool)

ইল্লিপস টুল এর সাহায্যে গোলাকার শেপ তৈরি করা যায় । সেটি হতে পারে বৃত্ত কিংবা অন্য কোন গোলাকার শেপ ।

এবার ইলাস্ট্রেটর টুলবক্স থেকে Ellipse Tool সিলেক্ট করুন । সিলেক্ট করার পর ক্যানভাস ওপেন করে সেই ক্যানভাসে ড্রাগ করুন । ড্রাগ করলে সেখানে গোল আকার বৃত্ত তৈরি হবে । ঠিক নিচের ছবির মতো


উপরের ছবিতে দেখুন । সেখানে গোলআকার বৃত্ত তৈরি করে নিয়েছে, এল্লিপস টুল ব্যবহার করে । আপনি যদি পারফেক্ট গোল আকার বৃত্ত তৈরি করতে চান, তাহলে কিবোর্ড থেকে Shift কি চেপে ড্রাগ করুন । দেখবেন গোল আকার শেপ বা বৃত্ত তৈরি হবে ।

ইলাস্ট্রেটর পলিগন টুল এর ব্যবহার – Polygon Tool

Polygon Tool ব্যবহার করে আপনি বহুভুজ শেপ তৈরি করতে পারবেন । যেমন, তৃভুজ, চতুভুজ শেপ তৈরি করতে পারবেন । তো একটি ডকুমেন্ট ওপেন করে টুল বার থেকে পলিগন টুল সিলেক্ট করে নিন । ঠিক নিচের মতো



পলিগন টুল সিলেক্ট থাকা অবস্থায় ক্যানভাসের উপর ড্রাগ করুন । ড্রাগ করার পর দেখবেন নিচের ছবির মতো শেপ তৈরি হবে ।

উপরের ছবিতে দেখুন । সেখানে পলিগন টুল ব্যবহার করে উপরের ছবিটির বহুভুজ তৈরি করা যায় । আপনি যদি উপরের পলিগন টুল এর কোনার সংখ্যা বাড়াতে চান, সেক্ষেত্রে কিবোর্ডের Up Arrow , Down Arrow পলিগন টুল দিয়ে ড্রাগ করা অবস্থায় প্রেস করুন । দেখবেন পলিগন টুলের কোনার সংখ্যা বৃব্ধি পাবে ।

ইলাস্ট্রেটর স্টার টুল – Star Tool

ইলাস্ট্রেটরে স্টার টুল ব্যবহার করে ডকুমেন্টের উপর Star শেপ তৈরি করা যায় । স্টার শেপ তৈরি করা জন্য আপনি ইলাস্ট্রেটর এর টুলবক্স থেকে Star Tool সিলেক্ট করুন ।


সিলেক্ট করার পর ইলাস্ট্রেটরে একটি ক্যানভাস তৈরি করুন । সেই ক্যানভাসের উপর Star Tool সিলেক্ট থাকা অবস্থায় ড্রাগ করুন । দেখবেন নিচের ছবির মতো স্টার টুল সিলেক্ট হবে ।


উপরের ছবিতে দেখুন । সেখানে স্টার টুল দিয়ে ড্রাগ করার পর স্টার শেপ তৈরি হয়ে । আপনি স্টার টুল দিয়ে ড্রাগ করা অবস্থায় কিবোর্ডের Up Arrow , Down Arrow কি প্রেস করলে, স্টার টুলের স্টার পয়েন্টের পরিমান কম বেশি হবে ।

No comments:

Post a Comment